🔰Dummy fitting দেখার সময় কি কি বিষয় জানতে হবে।
বিস্তারিত আলোচনা করা হল.....
✅ Dummy Fitting Checklist ✅
Dummy fitting করার সময় নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে ⬇️
🔹 ফিটিং ও সিলুয়েট:
✔️ পোশাকের ফিট পারফেক্ট কিনা (টাইট, লুজ নাকি ঠিকমতো বসেছে)
✔️ ডিজাইনের সাথে সিলুয়েটের মিল আছে কিনা
🔹 শোল্ডার ও আর্মহোল:
✔️ শোল্ডার সীম সঠিক পজিশনে আছে কিনা
✔️ আর্মহোল বেশি টাইট বা লুজ হচ্ছে কিনা
✔️ হাত তোলার সময় অস্বস্তি লাগছে কিনা
🔹 বডি ব্যালেন্স:
✔️ সামনের ও পিছনের হেমলাইন সমান কিনা
✔️ শোল্ডার ব্যালেন্স সঠিকভাবে বসেছে কিনা
✔️ পোশাকের ওজন ভারসাম্যপূর্ণভাবে বডিতে পড়ছে কিনা
🔹 সাইড সিম ও ব্যাক ফিটিং:
✔️ সাইড সিম সোজা আছে কিনা, কোন টুইস্ট হচ্ছে কিনা
✔️ ব্যাক প্লিট বা ডার্ট ঠিক জায়গায় আছে কিনা
✔️ পিছনের অংশ অতিরিক্ত ঢিলা বা টাইট হয়ে যাচ্ছে কিনা
🔹 স্লিভ ফিটিং ও লেন্থ:
✔️ স্লিভের লেন্থ হাতের মাপ অনুযায়ী সঠিক কিনা
✔️ হাত ভাঁজ করলে বা নাড়ালে অস্বস্তি লাগছে কিনা
✔️ স্লিভে বাড়তি টান পড়ছে কিনা
🔹 কলার ও নেকলাইন:
✔️ কলার ঠিকভাবে বসেছে কিনা (না বেশি উঁচু, না বেশি নীচু)
✔️ নেকলাইন বেশি টাইট বা লুজ হচ্ছে কিনা
🔹 হেমলাইন ও ফ্রন্ট প্ল্যাকেট:
✔️ হেমলাইন সমান আছে কিনা, কোথাও টান ধরছে কিনা
✔️ ফ্রন্ট প্ল্যাকেট সোজা আছে কিনা, কোন জায়গায় বাঁকাচোরা দেখাচ্ছে কিনা
🔹 বোতাম, প্ল্যাকেট ও ওপেনিং:
✔️ বোতাম লাগানোর পর ফ্যাব্রিক টান পড়ছে কিনা
✔️ বোতামের গ্যাপিং বেশি হচ্ছে কিনা
✔️ ওপেনিং ঠিকভাবে বসেছে কিনা
🔹 ফ্যাব্রিকের ড্রেপিং ও স্ট্রেচ:
✔️ ফ্যাব্রিকের ড্রেপিং স্বাভাবিকভাবে পড়ছে কিনা
✔️ স্ট্রেচি ফ্যাব্রিক হলে স্ট্রেস পয়েন্টে বাড়তি টান পড়ছে কিনা
✔️ ফ্যাব্রিক ওভারল্যাপ বা টুইস্ট হচ্ছে কিনা
🔎 একটি নিখুঁত পোশাকের জন্য Dummy Fitting-এর প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখুন!
📌 শেয়ার করে রাখুন, কাজে লাগবে! ✅
Rj Rubel Islam
Garment Technician
Synergies Sourcing Bangladesh Ltd.

0 মন্তব্যসমূহ